দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৯৯
তিনি বলেনঃ একদা আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি আপনার জন্য তো যথেষ্ট যে, সুফিয়ার মধ্যে তো এই-এই দোষ আছে। রাবী মুসাদ্দাদ (রহঃ)-এর বর্ণনায় আছেঃ তিনি খর্বাকায় ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (হে আইশা), তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের অথৈ পানিতে নিক্ষেপ করা হয়, তবে তাতে সমুদ্রের পানির রং বদলে যাবে! তখন আইশা (রাঃ) বলেনঃ আমি একজন থেকে শুনে এরূপ বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তির কথা বর্ণনা করা আমার কাছে আদৌ পসন্দনীয় নয়, যদিও এর বিনিময়ে এত-এত অর্থ দেয়া হয়।