Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৮

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া বলেন, আমি উমার (রাঃ) এর নাতিকে জিজ্ঞেস করলাম, উমার (রাঃ) উযূ (ওজু/অজু/অযু) থাকা বা না থাকা অবস্হায় প্রত্যেক নামাযের সময় কেন উযূ করেন? জবাবে তিনি একটি হাদীছের উদ্ধূতি দেন, আসমা বিনতে যায়েদ ইবনে খাত্তাব বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্ ইবনু হানযালা ইবনু আবূ আমির তাঁর (আসমার) নিকট বলেছেনঃ নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উযূ থাকা বা না থাকা উভয় অবস্থাতেই প্রত্যেক নামাযের সময় উযূ করার নির্দেশ দেয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর তা কষ্টদায়ক হলে তাকে প্রত্যেক নামাযের সময় উযূ থাকা অবস্থায় শুধু মেস্ওয়াক করার নির্দেশ দেয়া হয়। অতঃপর ইবনু উমার এর প্রত্যেক নামাযের সময় উযূ করার ক্ষমতা ছিল বিধায় তিনি কোন নামাযের সময় উযূ পরিত্যাগ করতেন না।

ছবি বানান