Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮০৫

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

আবদুল্লাহ ইবন মুহাম্মদ (রহঃ) ..... মুআয ইবন আনাস জুহানী (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মু’মিনকে মুনাফিকের হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তার জন্য একজন ফেরেশতা পাঠাবেন, যে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আর যে ব্যক্তি মুসলিমের দোষ-ক্রটি অন্বেষণ করে তা প্রকাশ করবে, তাকে আল্লাহ জাহান্নামের পুলের উপর ততক্ষণ আটকিয়ে রাখবেন, যতক্ষণ না ঐ কথার ক্ষতি পুরণ হয়।

ছবি বানান