আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮০৭
তিনি বলেনঃ একদা জনৈক বেদুঈন আরব এসে, তার উটকে বসিয়ে, তাকে বেঁধে রেখে মসজিদে প্রবেশ করে। এরপর সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে সালাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরালেন, সে ব্যক্তি তার উটের কাছে গিয়ে, তার পিঠে সওয়ার হয়ে উঁচু স্বরে বলতে থাকেঃ ইয়া আল্লাহ্! তুমি আমার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর রহম কর, আর তুমি এতে অন্য কাউকে শরীক করো না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কি তাকে আহমক মনে কর, না তার উটকে? তোমরা কি শোননি যা সে বলছে? তখন সাহাবীগণ বলেনঃ হ্যাঁ, আমরা শুনেছি। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ইনি হলেন, ইয়াহইয়া ইবন সালীম ইবন যায়দ- যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত গোলাম ছিলেন। আর ইসমাঈল ইবন বাশীর, যিনি মুগালা গোত্রের আযাদকৃত গোলাম। আর কোন কোন স্থানে উকবা (রহঃ) স্থানে উতবা ইবন শাদ্দাদ বলা হয়েছে।