দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৮২
ইমাম আহমদ (রহঃ) বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন। একদা জনৈক ব্যক্তি লোকদের ইমামতি করার সময় কি্বলার দিক থুথু নিক্ষেপ করে। তা স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেন। সে নামায হতে অবসর হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সে তোমাদের নামায পড়ায়নি। অতঃপর সেই ব্যক্তি তাদেরকে নিয়ে পুনরায় নামায আদায় করার ইচ্ছা করে। তারা তাকে ইমামতি করতে নিষেধ করে এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অবহিত করে। অতঃপর ঐ ব্যক্তি এ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জ্ঞাত করলে তিনি বলেনঃ হ্যাঁ, (তোমার ইমামতিতে নামায দুরস্ত হয়নি)। রাবী বলেন, আমার ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তুমি আল্লাহ্ এবং তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ। ।