Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮২১

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ বনূ ইসরাঈলের মধ্যে দু’ব্যক্তি সমান সমান ছিল, যাদের একজন সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকতো এবং অপর ব্যক্তি ইবাদতে মশগুল থাকতো। আবেদ লোকটি তাকে গুনাহে লিপ্ত থাকতে দেখে বললোঃ তুমি এ থেকে বিরত থাক। তখন সে ব্যক্তি বলেঃ তুমি আমাকে আমার রবের হাতে সোপর্দ কর। আচ্ছা তোমাকে কি আমার পাহারাদার নিযুক্ত করা হয়েছে? একথা শুনে আবেদ লোকটি বলেঃ আল্লাহ্‌র শপথ! আল্লাহ্‌ তোমাকে মাফ করবেন না। এরপর তারা দু’জন মারা গেলে, তাদের রূহকে আল্লাহ্‌র সামনে পেশ করা হয়। তখন আল্লাহ্‌ আবেদ লোকটিকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি আমার অবস্থা সম্পর্কে জানতে, আর না তুমি আমার উপর কর্তৃত্ববান ছিলে? এরপর আল্লাহ্‌ গুনাহগার লোকটিকে বলেনঃ তুমি আমার রহমতে বেহেশতে প্রবেশ কর। আর তিনি আবেদ লোকটি সম্পর্কে বলেনঃ তাকে জাহান্নামে নিয়ে যাও। রাবী আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ ঐ আল্লাহ্‌র কসম! যার নিয়ন্ত্রণে আমার জীবন! আবেদ লোকটি এমন কথা বলেছিল, যার কারণে তার দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হয়ে যায়।

ছবি বানান