দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮২৪
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলতেনঃ তোমরা তোমাদের জীবনের কষ্ট দেবে না, হয়তো তা তোমাদের কষ্টের কারণে পরিণত হতে পারে। যেমন আগের যুগের একটি কাওম তাদের নিজেদের উপর কঠোরভাবে আরোপ করেছিল, ফলে আল্লাহ্ তাদের জন্য তা কঠোরভাবে পালনের নির্দেশ দেন, যার নিদর্শন গির্জা ও ঘরের মধ্যে এখনো বিদ্যমান আছে। তা হলোঃ বৈরাগ্যবাদ, যার প্রচলন করেছিল তারা; আল্লাহ্ তাদের উপর তা ফরয করেননি।