দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮২৮
তিনি বলেনঃ একদা একব্যক্তি বাতাসকে লা’নত করে। ইমাম মুসলিম (রহঃ)-এর বর্ণনায় আছেঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় কোন এক ব্যক্তির চাদর বাতাসে উড়িয়ে নিলে, সে ব্যক্তি বাতাসের উপর লা’নত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বাতাসকে লা’নত করো না, কেননা বাতাস তো নির্দেশিত। আর যে ব্যক্তি এমন কিছুর উপর লা’নত করে, যা লা’নতের উপযোগী নয়, এমতাবস্থায় তা তার উপর এসে বর্তায়।