Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৩১

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের জন্য বৈধ নয় যে, সে তিন দিনের অধিক সময় তার ভাইকে পরিত্যাগ করে; এমন কি যখন তাদের উভয়ের মাঝে দেখা হয়, তখন একজন এদিকে এবং অপরজন সেদিকে মুখ ফিরিয়ে নেয়। আর তাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে প্রথমে সালাম দিয়ে কথা বলে।

ছবি বানান