Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৩৬

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং এ দু’দিন সে সব বান্দাদের মাফ করা হয়, যারা আল্লাহ্‌র সাথে কোন কিছুর শরীক করে না। কিন্তু সে ব্যক্তি, যার সাথে তার ভাইয়ের হিংসা-বিদ্বেষ থাকে, তাকে মাফ করা হয় না এবং তাদের সম্পর্কে এরূপ ঘোষণা দেয়া হয়ঃ তাদের ছেড়ে দাও, যতক্ষণ না তারা পরস্পর মিলে যায়। ইমাম আবূ দাউদ (রাঃ) বলেনঃ যে ব্যক্তি কারো সাথে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের আশায় সম্পর্ক ছিন্ন করে, সে ব্যক্তি উক্ত হাদীছে বর্ণিত শাস্তিরযোগ্য নয়। তিনি আরো বলেনঃ উমার ইবন আবদুল আযীয (রহঃ) এক ব্যক্তিকে দেখে তার মুখ ঢেকে ফেলেন;

ছবি বানান