দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৪০
নাসর ইবন আলী (রহঃ) .... হুমায়দ ইবন আবদুর রহমান তাঁর মাতা [উম্মু কুলছুম (রাঃ)] থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দু’জনের মধ্যে সন্ধি স্থাপনের লক্ষ্যে কিছু বাড়িয়ে বলে, মিথ্যা বলে না। রাবী আহমদ ও মুসাদ্দাদ -এর বর্ণনায় আছেঃ সে ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে লোকদের মাঝে সন্ধি করে দেয় কিছু ভাল কথা বলে বা কিছু বাড়িয়ে বলে।