Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৪২

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকালে আমার নিকট আসেন, যে রাতে আমি আমার স্বামীর সাথে বাসর-রাত যাপন করি। এরপর তিনি আমার বিছানায় উপর এরূপ বসেন যেরূপ আপনি বসেছেন। সে সময় ছোট-ছোট বালিকারা দফ বাজিয়ে গান শুরু করে, যাতে তারা আমাদের সেসব পূর্ব-পুরুষদের গৌরব কথার উল্লেখ করতে থাকে, যাঁরা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এ সময় একজন বালিকা বলে উঠেঃ আমাদের মাঝে এমন একজন নবী আছেন, যিনি আগামীকাল কি ঘটবে- তা জানেন। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা এরূপ বলো না বরং তোমরা আগে যেরূপ বলছিলে সেরূপ বলো।

ছবি বানান