Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৪৫

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নপুসংক আসে, যার দু’হাত ও পা মেহেদী রংয়ে রঞ্জিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তির অবস্থা কী? জবাবে সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি স্ত্রীলোকদের সাজে সেজেছে। তখন তাকে শহর থেকে বের করে দেয়ার হুকুম হলে, তাকে নাকী নামক স্থানের দিকে বের করে দেয়া হয়। এ সময় সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ আমাকে নামাযীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। রাবী আবূ উছমান বলেনঃ নাকী স্থানটি মদীনার উপকণ্ঠে অবস্থিত। এটা বাকী নামক স্থান নয়।

ছবি বানান