আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৫০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূক অথবা খায়বরের যুদ্ধ থেকে ফিরে আসেন, আর এ সময় আমার ঘরে একটা পর্দা ঝুলানো ছিল। বাতাসের কারণে পর্দার এক কোণা খুলে যাওয়ায় আমার খেলার পুতুলগুলো, যা একটি তাকের উপর ছিল, তা দৃষ্টিগোচর হতে থাকে। তখন তিনি বলেনঃ হে আইশা! এগুলো কি? তিনি বলেনঃ এগুলো আমার পুতুল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একটি ঘোড়া দেখতে পান, যার দু’টি ডানা ছিল কাপড় দিয়ে তৈরী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ এটা কি যা আমি দেখছি? তিনি বলেনঃ এটা ঘোড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর উপর এটা কি? তিনি বলেনঃ দু’টি ডানা বিশিষ্ট ঘোড়া? আইশা (রাঃ) বলেনঃ আপনি কি শোনেননি, সুলায়মান (আঃ) এর ডানা বিশিষ্ট ঘোড়া ছিল? আইশা বলেনঃ আমার একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠেন, যার ফলে আমি তাঁর সামনের দাঁত স্পষ্টরূপে দেখতে পাই।