Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৮৬

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, এক (অমুসলিম) ব্যক্তি উটে আরোহণ করে মসজিদে নববীর নিকট আগমন করে তার দরজায় উটটি বেঁধে জিজ্ঞেস করে যে, “আপনাদের মধ্যে মুহাম্মাদ কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মধ্যেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা তাকে বলি, “ইনি, যিনি শুভ্র চেহারা বিশিষ্ট-হেলান দিয়ে বসে আছেন।” তখন আগন্তুক ব্যক্তিটি বলে, “হে আব্দুল মুত্তালিবের সন্তান!” জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হ্যাঁ, আমি তোমার কথা শুনেছি। তখন সে বলে, “ইয়া মুহাম্মাদ! আমি আপনার নিকট জিজ্ঞেস করতে চাই … এইরূপে হাদীছের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে। ।

ছবি বানান