Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৬২

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলিম হতে দুনিয়ার কোন বিপদ দূরীকরণে সাহায্য করে; কিয়ামতের দিন আল্লাহ্‌ তার সমস্ত বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি, কষ্টে পতিত ব্যক্তির থেকে তার পাওনা আদায়ে নরম ব্যবহার করবে, আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতে তার প্রতি আসানী করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ক্রটি গোপন রাখবে, আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতে তার দোষ-ক্রটি গোপন রাখবেন। আর আল্লাহ্‌ সে বান্দাকে ততক্ষণ সাহায্য করেন। যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ উছমান সনদে আবূ মুআবিয়ার নাম এবং মতনে অর্থাৎ ভাষ্যে এর উল্লেখ করেননি তা হলোঃ আর যে ব্যক্তি কষ্টে পতিত ব্যক্তি থেকে তার পাওনা আদায়ে নরম ব্যবহার করবে।

ছবি বানান