দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৬৭
তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন তালহার জন্মের পর তাকে নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হই। তিনি তখন আবা পরিহিত অবস্থায় তাঁর উটের শরীরে ঔষধ লাগাচ্ছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেনঃ তোমার কাছে খেজুর আছে কি? আমি বলঃ হ্যাঁ। তখন আমি তাঁকে কিছু খেজুর দিলে, তিনি তা চিবিয়ে সে বাচ্চার মুখে দেন। ফলে বাচ্চাটি মুখ নাড়াতে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আনসারগণ খেজুর পসন্দ করে। এরপর তিনি সে ছেলের নাম রাখেন আবদুল্লাহ।