দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৬৯
তিনি বলেনঃ একদা যায়নব বিনত আবূ সালামা (রাঃ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি তোমার মেয়ের নাম কি রেখেছে? তিনি বলেনঃ আমি তার নাম রেখেছি বাররা। তখন যায়নব বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের নাম রাখতে নিষেধ করেছেন। আগে আমার নাম ছিল বাররা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা নিজেদের প্রশংসা করো না, আল্লাহ্ তোমাদের মধ্যে কে ভাল তা খুবই জানেন। তখন কেউ জিজ্ঞাসা করেঃ তাহলে আমরা তার কি নাম রাখবো? তিনি বলেনঃ তোমরা তার নাম রাখ, যায়নব।