Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৭৬

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যদি জীবিত থাকি, তবে ইনশা-আল্লাহ্‌ আমার উম্মতদের নাম- নাফি, আফলাহ এবং বরকত রাখতে নিষেধ করবো। রাবী আ’মাশ (রহঃ) বলেনঃ আমার মনে নেই, রাবী আবূ সুফিয়ান (রহঃ) নাফে নামটি উচ্চারণ করেছিলেন কিনা। কেননা, কেউ যদি জিজ্ঞাসা করেঃ এখানে বরকত আছে কি? আর কেউ বলেঃ না; (তবে এটা শুনতে ভাল লাগে না।) ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ হাদীছ যুবায়র (রহঃ) জাবির থেকে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপই বর্ণনা করেছেন। কিন্তু এখানে ’বরকত’ নামের উল্লেখ নেই।

ছবি বানান