দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৮৮৫
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসতেন, আর আমার একটা ছোট ভাই ছিল- যার কুনিয়াত ছিল আবূ উমায়র। তার ছোট একটা পাখী ছিল, যা নিয়ে সে খেলা করতো। হঠাৎ পাখিটি মারা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে এসে তাকে চিন্তিত দেখে বলেনঃ তার কি হয়েছে? লোকেরা জবাব দেয়ঃ তার চড়ুই পাখিটি মারা গেছে। তখন তিনি বলেনঃ হে আবূ উমায়র! তোমার নুগায়র অর্থাৎ চড়ুই পাখির খবর কী?