দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯০১
তিনি বলেনঃ একদা একব্যক্তি বলে, আমার মতে সে খুযা’আ গোত্রের লোক, যদি আমি নামায পড়তে পারতাম, তবে শান্তি পেতাম। লোকেরা তার এ কথায় ক্ষুব্ধ হয়। তখন সে বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হে বিলাল! তুমি সালাতের জন্য ইকামত দিয়ে আমাদের শান্তি প্রদান কর।