Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯২৫

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পেট বমির দ্বারা পূর্ণ হওয়া, কবিতার দ্বারা পূর্ণ হওয়ার চাইতে উত্তম। (অর্থাৎ এমন কবিতা পাঠ না করা, যাতে ঈমান নষ্ট নয়।) রাবী আবূ আলী (রহঃ) বলেনঃ আবূ উবায়দ থেকে জানতে পেরেছি, যিনি বলেছেনঃ এ হাদীছের মর্ম হলোঃ সে ব্যক্তি কুরআন-হাদীছ ও আল্লাহ্‌র যিকির বাদ দিয়ে কেবল কবিতার চর্চায় লিপ্ত থাকে। যদি সে ব্যক্তি কুরআন ও দীনি ইলম অধিক শিক্ষা করে এবং কবিতার চর্চা কম করে, তবে সে ব্যক্তি এর অন্তর্ভুক্ত নয়। আর ঐ উক্তি যে, ’কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব আছে’, এর অর্থ হলোঃ যে ব্যক্তির বর্ণনা এ স্তরে পৌছবে যে, সে কারো প্রশংসা এতো বাড়িয়ে ও সুন্দরভাবে করে, যাতে লোকদের অন্তর তার প্রতি আকৃষ্ট হয়। আর যদি সে তার বদনাম করে, তখন লোকদের অন্তরে তার প্রতি ঘৃণার সৃষ্টি হয়। কাজেই, এ ধরনের বর্ণনার মধ্যে যাদুকরী প্রভাব থাকে।

ছবি বানান