Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯২৮

প্রায় ২ মিনিট · ১৯২ শব্দ

মুহাম্মদ ইবন ইয়াহইয়া (রহঃ) .... আবদুল্লাহ ইবন বুরায়দা (রহঃ) তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ নিশ্চয় কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব আছে; আর কোন কোন জ্ঞান অজ্ঞতার নামান্তর। আর নিশ্চয় কোন কোন কবিতা হিকমতপূর্ণ, আর কোন কোন কথা বোঝাস্বরূপ। একথা শুনে সা’সা ইবন সাওহান (রহঃ) বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আর তাঁর কথাঃ নিশ্চয় কোন কোন বর্ণনায় যাদুকরী প্রভাব থাকে; এর উদাহরণ ঐ ব্যক্তির মত, যার উপর অন্যের হক আছে, আর সে লোকদের সামনে এমন ভাবে কথা বলে, যাতে পাওনাদারের দেনা না দেওয়া লাগে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথাঃ ’কোন কোন জ্ঞান অজ্ঞতার নামান্তর’; এর অর্থ হলোঃ আলিম তার কথাকে এমন ভাবে বর্ণনা করবে, যার অর্থ সে নিজেই জানে না, তখন সে মূর্খের ন্যায় হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্যঃ ’কোন কোন কবিতা হিকমতপূর্ণ’, এর অর্থ হলোঃ সে সব কবিতা নসীহত ও উদাহরণে পরিপূর্ণ, যা থেকে লোকেরা উপদেশ গ্রহণ করতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথাঃ ’কোন কোন কথা বোঝা স্বরুপ’ এর অর্থ হলোঃ তুমি অন্যের কাছে তোমার কথা এমনভাবে পেশ করবে, যার যোগ্য সে নয়, আর সে এরূপ কথা শুনতেও চায় না।

ছবি বানান