দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৩৫
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কিয়ামত নিকটবর্তী হবে, তখন মু’মিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর যার কথা যত সত্য হবে, তার স্বপ্নও তত সত্য হবে। আর স্বপ্ন হলো তিন প্রকারঃ (১) সত্য-স্বপ্ন, যা আল্লাহ্র পক্ষ হতে সত্য স্বরূপ; (২) কষ্টদায়ক স্বপ্ন- শয়তানের পক্ষ হতে এবং (৩) ঐ স্বপ্ন যা মানুষ অন্তরের চিন্তা-ভাবনার কারণে দেখে থাকে। আর তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে, তখন তার উচিত- উঠে সালাত আদায় করা এবং সে স্বপ্ন কারো কাছে বর্ণনা না করা। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি স্বপ্নের মধ্যে পায়ে বেড়ী দেখাকে ভাল মনে করি এবং গলায় বেড়ী দেখাকে খারাপ মনে করি। আর বেড়ী দেখার তাবীর হলোঃ দীনের উপর দৃঢ় থাকা। ইমাম আবূ দাউদ বলেনঃ ’সময় নিকটবর্তী’- এর অর্থ হলোঃ যখন দিন-রাত সমান থাকে; অর্থাৎ বসন্তকাল।