দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৪৪
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ হাঁচিকে পসন্দ করেন এবং হাই-তোলাকে অপছন্দ করেন। কাজেই, তোমাদের কারো যখন হাই আসে, তখন তা যথা-সম্ভব প্রতিরোধ করতে চেষ্টা করবে এবং হা - হা শব্দ করবে না। কেননা, এ শয়তানের তরফ থেকে হয়ে থাকে, আর সে এজন্য খুশী হয় এবং হাসে।