আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৪৭
তিনি বলেনঃ আমরা সালিম ইবন উবায়দ (রাঃ)-এর কাছে ছিলাম। তখন এক ব্যক্তি হাঁচি দিয়ে বলেঃ আস-সালামু আলায়কুম। তখন সালিম (রাঃ) বলেনঃ সালাম তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি। কিছুক্ষণ পর তিনি বলেনঃ সম্ভবতঃ আমার কথা তোমার কাছে অপ্রিয় মনে হয়েছে। তখন সে ব্যক্তি বলেঃ আমার এটাই পসন্দ যে, আপনি যদি আমার মা সম্পর্কে কিছু না বলতেন (তবে ভাল হতো।) তখন সালিম বলেনঃ আমি তোমাকে সে কথাই বলেছি, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ছিলাম। সে সময় এক ব্যক্তি হাঁচি দিয়ে বলেঃ আস-সালামু আলায়কুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সালাম তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি। এরপর তিনি বলেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন বলেঃ আল্-হামদু লিল্লাহ! এভাবে তিনি প্রশংসার অন্যান্য পদ্ধতিও বলে দেন। আর হাঁচির সময় পাশে যে থাকে, সে যেন বলেঃ ইয়ারহামুকাল্লাহু। এর জবাবে হাঁচি দাতা যেন বলেঃ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম; অর্থাৎ আল্লাহ্ আমাদের ও তোমাদের ক্ষমা করুন!