Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৪৯

প্রায় ১ মিনিট · ৭২ শব্দ

মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... আবূ হুরায়রা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন বলেঃ আল-হামদু লিল্লাহে আলা কুল্লি হালিন অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ্‌র প্রশংসা। আর তার সাথী যেন এরূপ বলেঃ ইয়ারহামু কুমুল্লাহু অর্থাৎ তোমাদের উপর রহম করুন। এরপর হাঁচি দাতা যেন বলেঃ ইয়াহদী কুমুল্লাহু ওয়া ইউসলেহু বালাকুম অর্থাৎ আল্লাহ তোমাদের হিদায়াত দান করুন এবং তোমাদের মন্দকে ভাল করে দিন!

ছবি বানান