দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৫৮
মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... মু’আয ইবন জাবাল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যে মুসলিম রাতে পবিত্র অবস্থায় যিকির করতে করতে শোয়, এরপর ঘুম ভেঙে গেলে সে আল্লাহ্র কাছে দু’আ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মঙ্গলের জন্য, তখন আল্লাহ্ তাকে তা দান করেন।