Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৬২

প্রায় ১ মিনিট · ১৪৫ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ যখন তুমি শোবে, তখন সালাতের উযূর ন্যায় উযূ করবে। এরপর তুমি তোমার ডান-পাশে শুয়ে নীচের দু’আটি পড়বেঃ হে আল্লাহ! আমি আমাকে আপনার সাতে সোপর্দ করলামঃ আমার সব কাজ আপনার উপর ন্যস্ত করলামঃ আমি আপনার উপর ভরসা করলাম শাস্তির ভয়ে, সাওয়াবের প্রত্যাশায়; আপনার থেকে পালিয়ে যাওয়ার কোন জায়গা নেই, আপনার কাছে ছাড়া; আমি ঈমান আনলাম আপনার কিতাবের উপর, যা আপনি নাযিল করেছেন এবং আপনার নবীর উপর, যাকে আপনি প্রেরণ করেছেন। এরপর তিনি বলেনঃ এ অবস্থায় যদি তুমি মারা যাও, তবে স্বভাব ধর্ম ইসলামের উপর মারা যাবে। আর সব শেষে তুমি এ দু’আ পাঠ করবে। রাবী বারা বলেনঃ আমি দু’আটি মুখস্থ করার সময় আমার মুখ দিয়ে ’ওয়া বে-রাসূলিকাল্লাজী আরসালতা’ বের হলে, তিনি বলেনঃ এরূপ নয়, বরং তুমি বলবেঃ ’ওয়া বে-নবীয়েকাল্লাজী আরসালতা’ ; অর্থাৎ ’রাসূলিকা’ না বলে, ’নবীয়েকা’ বলবে।

ছবি বানান