দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৬৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ ঘুমাবার জন্য বিছানায় যাবে, তখন সে যেন তার কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেয়। কেননা, সে জানে না তার অজ্ঞাতে সেখানে কি এসে পড়েছে। এরপর সে যেন ডান কাতে শয়ন করে এ দু’আ পড়েঃ হে আমার রব! আপনার নাম নিয়ে আমার পার্শ্বদে বিছানায় রাখছি এবং আপনার নাম নিয়ে একে উঠাবো। আপনি যদি আমার প্রাণ হরণ করেন, তবে এর উপর রহম করবেন। আর যদি একে ফিরিয়ে দেন, তবে আপনি এর হিফাযত করবেন, যেমন আপনি আপনার নেককার বান্দাদের হিফাযত করে থাকেন।