দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০০৪
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, তখন এ দু’আ পাঠ করতেনঃ এ চাঁদ উত্তম এবং পথ প্রদর্শক, এ চাঁদ উত্তম এবং পথ প্রদর্শক, এ চাঁদ উত্তম এবং হিদায়াত। আমি তাঁর উপর ঈমান এনেছি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তিনবার এ দু’আ পাঠের পর বলতেনঃ সমস্ত প্রশংসা সে আল্লাহ্র, যিনি অমুক মাস নিয়ে গেছেন এবং এমাস এনেছেন।