Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০০৭

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কেউ ঘর থেকে বের হওয়ার সময় এ দু’আ পড়েঃ আল্লাহ্‌র নামে শুরু করছি, ভরসা করছি আল্লাহ্‌র উপর, আল্লাহ্‌ ছাড়া আর কারো কোন ক্ষমতা নেই। তখন ফেরেশতা তাকে বলেঃ তুমি হিদায়াত পেয়েছ, তোমাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করা হয়েছে এবং এ দু’আ তোমার জন্য যথেষ্ট। তখন শয়তান তার থেকে আলাদা হয়ে যায়, আর অন্য শয়তান তাকে বলেঃ এখন তুমি তার কি ক্ষতি করতে পার? যে হিদায়াত পেয়েছে, এ দু’আ তার জন্য যথেষ্ট হয়েছে এবং তাকে সমস্ত বালা-মসীবত থেকে রক্ষা করা হয়েছে।

ছবি বানান