Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫০১

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

আল্-হাসান ইবনু আলী ...... আবূ মাহযূরা (রাঃ) থেকে এই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত আছে। এই হাদীছের মধ্যে আস্-সালাতু খাইরুম মিনান্ নাওম, আস-সালাতু খাইরুম মিনান্ নাওম”- ফজরের প্রথম আযানের মধ্যে বর্ণিত। (মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ, নাসাঈ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মূসা’দ্দাদ হতে বর্ণিত। হাদীছটি এই, রাবী বলেন, আমাকে ইকামতের মধ্যে প্রতিটি শব্দ দুই-দুইবার শিখানো হয়েছেঃ আল্লাহু আকবার দুইবার; আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার; আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্ দুইবার; হাইয়া আলাস্-সালাহ্ দুইবার; হাইয়া আলাল-ফালাহ্ দুইবার; আল্লাহু আকবার দুইবার; লা ইলাহা ইল্লাল্লাহ্- একবার রাবী আব্দুর রাযযাক বলেন, যখন নামাযের জন্য ইকামত দিবে তখন কাদ্ কামাতিস-সালাহ্ শব্দটি দুইবার বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ মাহযূরা (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ তুমি কি তা সঠিকভাবে শুনেছ (যা আমি শিখালাম)? রাবী বলেন, আবূ মাহযূরা কখনও তাঁর মাথার সম্মুখ ভাগের চুল কাটতেন না এবং পৃথকও করতেন না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই চুলের উপর হাত বুলিয়েছিলেন।

ছবি বানান