দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০১০
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এত জোরে হাসতে দেখিনি, যাতে তাঁর আলজিভ দেখা যেতো, বরং যখন হাসতেন, তখন মুচকি হাসতেন। আর যখন তিনি মেঘ বা জোরে বাতাস প্রবাহিত হতে দেখতেন, তখন তাঁর চেহারায় অস্থিরতা প্রকাশ পেতো। তখন আমি তাকে জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! মানুষেরা এজন্য মেঘ দেখে খুশী হয় যে, এখনই বৃষ্টিপাত হবে। কিন্তু আমি দেখি যে, যখনই আপনি মেঘ দেখেন, তখনই আপনার চেহারায় অস্থিরতা ফুটে উঠে? তখন তিনি বলেনঃ হে আইশা! আমার ভয় হয়, না জানি এতে আযাব আছে কি না? কেননা, পূর্ববর্তী এক কাওমের উপর বাতাদের আযাব এসেছিল। অপর এক কাওম (ছামূদ) মেঘ দেখে বলেছিলঃ এ মেঘতো আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে!