আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০২৫
তিনি বলেনঃ আমার দু’কান শুনেছে এবং অন্তর স্মরণ রেখেছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জেনে শুনে, যে ব্যক্তি তার পিতা নয়, এরূপ ব্যক্তির সাথে নিজের পিতার সম্পর্ক স্থাপন করে; তার জন্য জান্নাত হারাম। রাবী বলেনঃ এরপর আমি আবূ বকরা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে, এ হাদীছে তার কাছে বর্ণনা করলে, তিনিও বলেনঃ আমার দু’কান শুনেছে এবং অন্তর স্মরণ রেখেছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেছেন। রাবী আসিম (রহঃ) বলেনঃ আমি উছমান (রাঃ)-কে জিজ্ঞাসা করিঃ আপনার কাছে দু’ব্যক্তি এ হাদীছ সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, এরা দু’জন কেমন লোক? তিনি বলেনঃ এদের একজন এমন, যে সর্ব প্রথম আল্লাহ্র রাস্তায় অথবা ইসলামে তীর নিক্ষেপ করেছিল- অর্থাৎ সাআদ ইবন মালিক (রাঃ)। আর দ্বিতীয় ব্যক্তি এমন, যে তায়েফ থেকে বিশ জনের ও অধিক লোকের সাথে হেঁটে চলে আসে। এরপর তিনি তার মর্যাদা সম্পর্কে বর্ণনা করেন। রাবী আবূ আলী (রহঃ) বলেনঃ আমি ইমাম আবূ দাউদ (রহঃ)-কে বলতে শুনেছিঃ যখন নুফায়লী এ হাদীছ বর্ণনা করেন, তখন তিনি বলেন যে, আল্লাহ্র শপথ! এ হাদীছ আমার কাছে মধুর চাইতে ও মিষ্টি মনে হয়। রাবী আবূ আলী (রহঃ) আরো বলেনঃ ইমাম আবূ দাউদ (রহঃ) আহমদ (রহঃ)-কে বলতে শুনেনঃ কূফাবাসীদের বর্ণিত হাদীছে নূর নেই, (কেননা, তারা সনদ ঠিকভাবে বর্ণনা করে না।) ইমাম আহমদ (রহঃ) আরো বলেনঃ আমি বসরাবাসীদের চাইতে উত্তম লোক দেখিনি; কেননা, তারা শোবা (রহঃ) থেকে হাদীছ বর্ণনা করেন,