দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০২৮
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ্ তোমাদের থেকে জাহিলী যুগের মিথ্যা অহংকার এবং বাপ-দাদাদের নিয়ে গর্ব করাকে দূর করেছেন। মু’মিন হলো- নেক-বখত এবং ফাসিক হলো- বদ-বখত। তোমরা সবাই আদমের সন্তান এবং আদম (আঃ)-কে মাটি থেকে তৈরী করা হয়। কাজেই লোকদের উচিত, তারা যেন নিজের কাওমের উপর গর্ব করা পরিহার করে। এখন তো তারা জাহান্নামের কয়লায় পরিণত হয়েছে। কাজেই তোমরা যদি গর্ব পরিহার না কর, তবে তোমরা ঐ গোবরে পোকার চাইতেও আল্লাহ্ নিকট অসম্মানিত হবে, যে তার নাক দিয়ে পায়খানা ও গোবর ঠেলে নিয়ে যায়।