দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৩৫
যিনি পারস্যের কোন এক ব্যক্তির আযাদকৃত গোলাম ছিলেন, তিনি বলেনঃ আমি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে উপস্থিত ছিলাম। এ যুদ্ধে মুশরিকদের কোন এক ব্যক্তির উপর আক্রমণকালে আমি বলিঃ এ আঘাত আমার পক্ষ হতে এবং আমি পারস্যের গোলাম। এসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি তাকিয়ে বলেনঃ তুমি কেন এরূপ বললে না যে, এ আঘাত আমার তরফ থেকে গ্রহণ কর, আমি একজন আনসারীর গোলাম।