Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৪১

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেনঃ এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে কোন বাহন নেই, আমাকে একটা বাহন দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার কাছে কোন বাহন নেই, যার উপর আমি তোমাকে আরোহণ করাতে পারি। তুমি বরং অমুক ব্যক্তির কাছে যাও, সম্ভবতঃ সে তোমাকে তা দিতে পারে। তখন সে ব্যক্তি তার কাছে গেলে, সে তাকে একটা বাহন প্রদান করে। সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ খবর দিলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কাউকে কোন ভাল কাজের প্রতি উৎসাহিত করবে, সে আমলকারীর সমান ছাওয়াব পাবে।

ছবি বানান