Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৪৬

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (রূমের বাদশাহ) হিরাকলকে এরূপে পত্র লেখেনঃ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى অর্থাৎঃ এ পত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তরফ থেকে রূমের মহান বাদশাহ হিরাকলের প্রতি। সালাম তার প্রতি যে সৎপথের অনুসরণ করে। রাবী ইবন ইয়াহইয়া (রহঃ) ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, আবূ সুফিয়ান তাকে বলেছেনঃ আমি হিরাকলের কাছে গেলে, আমাকে তার সামনে বসান। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্রখানা চান, যাতে এরূপ লেখা ছিলঃ আল্লাহ্‌র নামে শুরু করছি, যিনি রাহমান, রাহীম। এ পত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তরফ থেকে রূমের মহান বাদশাহ হিরাকলের প্রতি। সালাম তার প্রতি যে সৎপথের অনুসরণ করে। এরপর .....।

ছবি বানান