Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৪৯

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) ..... বাহয ইবন হাকীম তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কার সাথে সদ্ব্যবহার করবো? তিনি বলেনঃ তোমার মায়ের সাথে, এরপর তোমার মায়ের সাথে, তারপর তোমার মায়ের সাথে এবং পরে তোমার পিতার সাথে। এরপর তোমার নিকটাত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ যে ব্যক্তি তার আযাদকৃত গোলামের নিকট তার অতিরিক্ত মাল থেকে কিছু চায়, আর সে তা দিতে অস্বীকার করে, তরে কিয়ামতের দিন সে মাল তার সামনে বিষধর সাপ হিসাবে আসবে।

ছবি বানান