দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫০৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লাম তাকে আযান শিক্ষা দেন। তিনি বলতেনঃ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার; আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ্, অতঃপর হাদীছের অবশিষ্ট অংশ আব্দুল মালিকের সূত্রে বর্ণিত ইবনে জুরাজের হাদীছের অনুরূপ। মালেক ইবনু দ্বীনার -এর সূত্রে বর্ণিত হাদীছে উল্লেখ আছে যে, তিনি বলেছেন! আমি ইবনু আবূ মাহযূরাকে বলি- আপনার পিতা-রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে যেরূপ আযান শিক্ষা করেন- তা আমার নিকট বর্ণনা করুন। তখন তিনি বলেন, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইরূপে আযানের শেষ পর্যন্ত। জাফর ইবনু সুলায়মানের হাদীছেও অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি তাঁর হাদীছে এরূপ উল্লেখ করেছেন যে, আল্লাহু আকরার, আল্লাহু আকবার, শব্দাটি উচ্চস্বরে দীর্ঘায়িত করে বলবে।