দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৫২
তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত ছিলাম। এ সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কোন সুযোগ আছে কি? তিনি বলেনঃ হ্যাঁ, তুমি তাদের জন্য দু’আ ও ইস্তিগফার করবে, তাদের অসীয়ত পুরা করবে, তাদের আত্মীয়দের সাথে আত্মীয়তা বজায় রাখবে এবং তাদের বন্ধু-বান্ধবদের সাথে ভাল ব্যবহার করবে।