Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৫৫

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আহমদ ইবন সাঈদ (রহঃ) .... উমার ইবন সাইব বর্ণনা করেন যে, তিনি জানতে পারেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এ সময় তাঁর কাছে তার দুধ-পিতা আসলে তিনি তার বসার জন্য নিজের কাপড়ের এক পাশ বিছিয়ে দেন, যার উপর তিনি বসেন। এরপর সেখানে তাঁর দুধ-মাতা আসলে, তিনি তার জন্য কাপড়ের অপর পাশ বিছিয়ে দেন, যাতে তিনি বসেন। এরপর তাঁর কাছে তার দুধ-ভাই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান এবং তাকে তাঁর সামনে বসান।

ছবি বানান