দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৫৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এবং কালো চেহারা বিশিষ্ট (বিধবা মহিলাগণ) কিয়ামতের দিন এরূপ থাকবো। এ সময় তিনি তার সাদা দাঁত ও মধ্যমা আঙ্গুলের প্রতি ইশারা করেন এবং বলেনঃ এরা ঐ সব মহিলা, যারা তাদের স্বামীর মৃত্যুর পর, স্বীয় বংশ মর্যাদা ও রূপ-লাবণ্য থাকা সত্ত্বেও (অন্যখানে বিয়ে না করে) তার ইয়াতীম বাচ্চাদের প্রতি পালনের জন্য কঠোর পরিশ্রম করে, যতদিন না বাচ্চারা বড় হয়, অথবা সে মারা যায়।