Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১২৪

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

মূসা ইবন ইসমাঈল (রহঃ) ...... আইউব ইবন বাশীর ইবন কা’আব (রহঃ) আনযা গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আবূ যার (রাঃ) যখন শামদেশ পরিত্যাগ করছিলেন, তখন তাঁকে বলেনঃ আমি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটা হাদীছ সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। আবূ যার (রাঃ) বলেনঃ আমি অবশ্যই তোমাকে তা অবগত করবো, কিন্তু যদি তা কোন গোপন ব্যাপার না হয়। তখন আমি বলিঃ এ কোন গোপন বিষয় নয়। আচ্ছা, যখন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে দেখা করতেন, তখন কি তিনি আপনাদের সাথে মুসাফাহা করতেন? আবূ যার বলেনঃ আমি যখনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি, তখনই তিনি আমার সাথে মুসাফাহা করেছেন। একদিন তিনি আমাকে ডেকে পাঠান, কিন্তু সে সময় আমি বাড়ীতে ছিলাম না। আমি ঘরে ফিরে জানতে পারি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকেছেন। আমি যখন তাঁর কাছে উপস্থিত হই, তখন তিনি উঁচু আসনে সমাসীন ছিলেন। এ সময় তিনি আমাকে তাঁর বুকের সাথে মিশান, অর্থাৎ মু’আনাকা করেন। যা খুবই উত্তম ছিল, উত্তম ছিল!

ছবি বানান