Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১২৭

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ আমি ফাতিমা -এর চাইতে আর কাউকে কথা-বার্তায় ও চাল-চলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে অধিক মিল দেখিনি। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসতেন, তখন তিনি দাঁড়িয়ে তাঁকে চুমা দিতেন এবং তাঁর হাত ধরে নিজের আসনে বসাতেন। একইভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে যেতেন, তখন তিনি দাঁড়িয়ে তাকে চুমা দিতেন এবং হাত ধরে তাঁকে নিজের আসনে বসাতেন।

ছবি বানান