দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১২৯
আইশা (রাঃ) বলেছেনঃ (অপবাদের ঘটনার পর) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি সুসংবাদ গ্রহণ কর। মহান আল্লাহ তোমার কথা কুরআনে বর্ণনা করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আয়াত পাঠ করে তাঁকে শোনান। তখন আমার বাপ-মা আমাকে বলেনঃ ওঠো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথায় চুমা খাও। তখন আমি বলিঃ আমি মহা-সম্মানিত আল্লাহ্র শোকর আদায় করছি, তোমাদের নয়।