দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৩৯
তিনি বলেনঃ একদা মুআবিয়া (রাঃ) ইবন যুবায়র ইবন আমির (রাঃ)-এর কাছে যান। তখন ইবন আমির (রাঃ) দাঁড়িয়ে যান এবং ইবন যুবায়র (রাঃ) বসে থাকেন। তখন মুআবিয়া (রাঃ) ইবন আমির -কে বলেনঃ তুমি বস। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এ পসন্দ করে যে, লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকবে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়।