দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫১৪
আবদুল্লাহ্ ইবনু মাসলামা ..... যিয়াদ ইবনুল হারিছ আস-সুদাঈ (রাঃ) বলেন, যখন আযানের প্রথম সময় উপনীত হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযানের নির্দেশ দিলে আমি আযান দেই। অতঃপর আমি বলি, ইয়া রাসূলাল্লাহ্! আমি ইকামত দিব কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বদিগন্তের দিকে লক্ষ্য করে বলেনঃ না। অতঃপর পূর্বাকাশ পরিস্কার হওয়ার পর তিনি তাঁর বাহন হতে অবতরণ করেন। অতঃপর তিনি পেশাব করে আমার নিকট আসেন যখন সাহাবায়ে কিরাম তাঁর চারপাশে উপস্থিত ছিলেন। অতঃপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করেন। এ সময় বিলাল (রাঃ) ইকামত দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিষেধ করে বলেনঃ তোমার ভাই যিয়াদ আস-সুদাঈ আযান দিয়েছে এবং (নিয়ম এই যে,) যে ব্যক্তি আযান দিবে- সেই ইকামত দেওয়ার অধিকারী। রাবী বলেন, অতঃপর আমি ইকামত দেই। ।