দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৪১
তিনি বলেনঃ একদা আমি হাসান -এর দরজায় বসে ছিলাম। এ সময় সেখানে এক ব্যক্তি এসে বলে যে, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, যিনি আমার দাদা থেকে হাদীছ শুনেছেন। তিনি বলেনঃ একবার আমার পিতা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠান এবং বলেনঃ তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত হয়ে আমার সালাম পেশ করো। রাবী বলেনঃ আমি তাঁর কাছে উপস্থিত হয়ে বলি যে, আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন। তখন তিনি বলেনঃ তোমার ও তোমার পিতার প্রতি সালাম।